২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর সদর দপ্তর সংলগ্ন ঢাবি'র দুই হলের ছাত্রীদের স্থানান্তর

নিরাপত্তার কথা বিবেচনা করে বিডিআর সদর দপ্তর সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল থেকে ছাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2009, 07:37 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ ২৪ডটকম)- নিরাপত্তার কথা বিবেচনা করে বিডিআর সদর দপ্তর সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল থেকে ছাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে। সন্ধ্যা ছয়টা ৫৫ মিনিটে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক দিলরওশন জিন্নাত আরা নাজনীন বিডিনিউজ ২৪ডটকমকে এতথ্য জানান। এর আগে বুধবার বিকালে প্রভোস্ট কমিটির জরুরি বৈঠক শেষে উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক জানান, দুটি হলের শিক্ষার্থীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি ুসাংবাদিকদের বলেন, "নিরাপত্তার জন্য দুই ছাত্রী হলের সাড়ে আটশ' শিক্ষার্থীকে সরিয়ে শামসুন্নাহার ও রোকেয়া হল এবং টিএসসি'র পেছনে বিএনসিসি'র কার্যালয়ে নেওয়া হবে।" হল দুটির প্রভোস্টরা বুধবার বিকেলে বিডিনিউজ ২৪ডটকমকে জানান, বিকাল পৌনে ৬টা থেকে ছাত্রীদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কলাভবন ও কার্জন হলে অনুষ্ঠিতব্য বৃহস্পতিবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। সকাল সাড়ে নয়টা থেকে বিডিআরের গোলাগুলিতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকালে বিডিআর গেট সংলগ্ন এই দুটি হলের দুই কর্মচারী গুলিতে আহত হন। সোয়া দশটার পর থেকে দুই হলের প্রধান গেট বন্ধ করে দেওয়া হয়। এছাড়া সমাজকল্যাণ গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সাড়ে দশটার পর ক্যাম্পাস থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ১১টার পর থেকে বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস হয়নি। বিডিনিউজ ২৪ডটকম জেএফ/এমএইচসি/জিএমএ/এএল/এইচএ/১৯১০ঘ.