২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবি ক্যাম্পাসে পাঠে বিঘ

বেলা আনুমানিক ১১টা। মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের ১০১ নম্বর কক্ষে ইংরেজি বিভাগের মাস্টার্সের ক্লাস চলছে। হঠাৎ করে কয়েকটি মাইকের বিকট আওয়াজে শিক্ষক পাঠদান বন্ধ করে দিতে বাধ্য হলেন। শিক্ষার্থীরাও চুপচাপ বসে থাকেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2009, 03:57 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ইসলামী বিশ্ববিদ্যালয়, ১৮ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বেলা আনুমানিক ১১টা। মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের ১০১ নম্বর কক্ষে ইংরেজি বিভাগের মাস্টার্সের ক্লাস চলছে। হঠাৎ করে কয়েকটি মাইকের বিকট আওয়াজে শিক্ষক পাঠদান বন্ধ করে দিতে বাধ্য হলেন। শিক্ষার্থীরাও চুপচাপ বসে থাকেন। একজন শিক্ষার্থী বলেন, 'পাঠদান চলাকালে হঠাৎ মাইকের শব্দে শিক্ষকের কথা কিছুই শোনা যাচ্ছিলনা। এমতাবস্থায় স্যার পাঠদানে ইতস্তত বোধ করেন। আমরা চুপচাপ বসে থাকি। মাইকের শব্দ বন্ধ হলে স্যার আবার পাঠদান শুরু করেন।' বুধবার ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান চলাকালে ব্যবহৃত মাইকের আওয়াজে এমন সমস্যার অভিযোগ করেন শিক্ষার্থীরা। শুধু ইংরেজি নয় এমন অভিযোগ বিশ্ববিদ্যালয়ের প্রায় সব বিভাগের শিক্ষার্থীর মুখে। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রশিবিরের ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বের করা শোভাযাত্রায় শক্তি প্রদর্শনের জন্য তিনটি মাইক ব্যবহার করা হয়। বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক মাইক ব্যবহারের কারণে পাঠদান ব্যাহত হওয়ার অভিযোগ করেন। ভারপ্রাপ্ত প্রক্টর ড. আব্দুল মোত্তালিব বলেন, 'পাঠদানের সময় ক্যাম্পাসে মাইক বাজানো নিষেধ ছিল। জরুরি অবস্থার পর এ নিষেধাজ্ঞা উঠে যায়। কিন্তু পাঠদান ও পরীক্ষার কথা বিবেচনা করে প্রত্যেকের উচিত এ সময় ক্যাম্পাসে মাইক না বাজানো।' এ ব্যাপারে ছাত্রশিবিরের সভাপতি আসাদ উদ্দিন মন্তব্য করেন, "আমরা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করেছি। এতে ছাত্রদের সমস্যা হওয়ার কথা নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২১৫৫ঘ.