২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনভর বিক্ষোভ

দুই ছাত্রের বহিষ্কারকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাজধানীর বেসরকারি আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনভর বিক্ষোভ করেছে ছাত্ররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2009, 03:50 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দুই ছাত্রের বহিষ্কারকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাজধানীর বেসরকারি আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনভর বিক্ষোভ করেছে ছাত্ররা। গত ৭ ফেব্র"য়ারি বহিষ্কার হওয়া সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই ছাত্রের বহিষ্কারাদেশের প্রতিবাদে বিক্ষোভ করছিল তারা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ভবনের মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করে। ফলে শিক্ষকসহ সব শিক্ষার্থী ভেতরে অবরুদ্ধ হয়ে পড়ে। এক পর্যায়ে শিক্ষকরা গেট দিয়ে বের হতে চাইলে বিক্ষুব্ধ ছাত্ররা বিশ^বিদ্যালয় ভবনের কয়েকটি জানালার কাঁচ ভাংচুর করে। রাত সোয়া ৮টার দিকে পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার আব্দুল মান্নান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তখনও ছাত্রদের বিক্ষোভ চলছিল। ক্যাম্পাসে তখন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। সহকারী কমিশনার বলেন, বিষয়টি মীমাংসার জন্য শিক্ষক ও ছাত্ররা উদ্যোগ নিচ্ছে। পুলিশ শুধু নিরাপত্তার ওপর নজর রাখছে। বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. কাজী শরিফুল আলম সাংবাদিকদের বলেন, "তদন্ত কমিটির সুপারিশে ওই দুই শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। এর মধ্যে একজন তদন্ত কমিটির কাছে জাল মেডিক্যাল সার্টিফিকেট জমা দিয়েছিল। তদন্তে বিষয়টি প্রমাণ হওয়ায় তাকে বহিষ্কার করা হয়।" শনিবার থেকে পূর্ব-নির্ধারিত পরীক্ষার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, "হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী আন্দোলন করছে। তাদের এ আন্দোলন শনিবারের পরীক্ষায় কোন প্রভাব ফেলবে না।" শিক্ষার্থীরা জানান, গত ২৭ নভেম্বর ক্যাম্পাসে 'ইলেকট্রিক্যাল ডে' পালন করা হয়। এ উপলক্ষে ইলেকট্রিক্যাল বিভাগ আয়োজিত একটি সাংস্কৃৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে সিভিল ও ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়। ওই ঘটনা তদন্তে গঠিত কমিটি গত ৭ ফেব্র"য়ারি সিভিল বিভাগের দুই ছাত্রকে বহিষ্কারের সুপারিশ করে। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়। এদের মধ্যে অনার্স শেষ বর্ষের শেষ সেমিস্টারের এক ছাত্রকে দুই সেমিস্টার ও অন্যজনকে প্রথমবর্ষের তিন সেমিস্টারের জন্য বহিস্কার করা হয়। সিভিল বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ,অন্যায়ভাবে শুধু তাদের বিভাগের শিক্ষার্থীদের শাস্তি দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দাবি করে ইলেকট্রিক্যাল বিভাগের দুই শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধক্ষ্যের অপসারণও দাবি করে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিআর/এসকে/২১৪৮ঘ.