২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি'র ভাসানী হল থেকে অস্ত্র উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাওলা ভাসানী হলে বৃহস্পতিবার দুপুরে তল্লাশি চালিয়ে দুটি রিভলভার, একটি পাইপগান ও একটি ছোরা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2009, 12:50 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

সাভার, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ ২৪ ডটকম) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাওলা ভাসানী হলে বৃহস্পতিবার দুপুরে তল্লাশি চালিয়ে দুটি রিভলভার, একটি পাইপগান ও একটি ছোরা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। (আরও তথ্যসহ) এর আগে ১৮ ফেব্র"য়ারি পুলিশ ক্যাম্পাস থেকে একটি শটগান উদ্ধার করেছিল। ১৬ ফেব্রুয়ারি ছাত্রলীগের দুই গ্র"পের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। পরদিন বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বর থেকে ছাত্রলীগ কর্মী সুমনকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের রসায়ন ভবনের সামনে থেকে একটি শর্টগান উদ্ধার করা হয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিডিনিউজ ২৪ ডটকম বলেন, দুপুর ১২ টার দিকে পুলিশ জাবি'র ভাসানী হলে তল্লাশি চালায়। হলের দ্বিতীয় তলায় ছাত্রদের কমন রুমের একটি স্টিলের আলমারী তল্লাশি করে একটি ব্যাগের ভেতর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। তিনি জানান, উদ্ধারকৃত অস্ত্রগুলো কার সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ ২৪ ডটকমের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, হল তল্লাশির সময় ওই হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট ড.বদিয়ার রহমান ও প্রক্টর অধ্যাপক মো. নাসির উদ্দিনসহ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন। প্রক্টর অধ্যাপক নাসির সাংবাদিকদের বলেন, "বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের হাতে বই ও খাতার পরিবর্তে তাদের হাতে অস্ত্র এটি কাম্য নয়। তাই এবার যার হাতেই অস্ত্র দেখা যাবে তাকে খুঁজে বের করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/০১০০ ঘ.