২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নবম শ্রেণিতে নিবন্ধিত হয়েও ঝরে পড়েছে পাঁচ লাখ শিক্ষার্থী

নবম শ্রেণিতে নিবন্ধিত হয়েও ৪২ শতাংশ শিক্ষার্থী এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2009, 12:18 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম শ্রেণিতে নিবন্ধিত হয়েও ৪২ শতাংশ শিক্ষার্থী এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে না। আটটি শিক্ষা বোর্ড, একটি মাদ্রাসা ও একটি কারিগরি বোর্ডে মোট ১২ লাখ ৬৭ হাজার ৬৩৪ জন নিয়মিত শিক্ষার্থী নবম শ্রেণিতে নিবন্ধন করলেও পরীক্ষা দিচ্ছে সাত লাখ ৩৩ হাজার ৩২৪ জন এবং অংশ নিচ্ছে না পাঁচ লাখ ৩৪ হাজার ৩১০ জন শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডের অধীনে ১৫ ফেব্র"য়ারি সকাল ১০টা থেকে একযোগে শুরু হবে ২০০৯ সালের এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা। মূলত সামাজিক ও অর্থনৈতিক এবং বাল্য বিবাহের কারণেই এসএসসিতে এ বিশাল অঙ্কের ছাত্র-ছাত্রী ঝরে পড়েছে বলে মনে করছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ শামসুল হক। মঙ্গলবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমাদের দেশে এখনো এসএসসি পরীক্ষার আগেই অনেক মেয়ের বিয়ে হয়ে যায়। এ বাল্য বিবাহের কারণে অনেকে আর পড়াশোনা চালিয়ে যেতে পারে না। অন্যদিকে ছেলেদের বেলায় দেখা যায়, অনেক অভিভাবক তার ছেলেকে কিছুদূর পড়িয়ে টাকা উপার্জনের দিকে পাঠিয়ে দেয়। সেক্ষেত্রে তারা পড়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। যে কারণে ড্রপ আউট হচ্ছে।" শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ ঝরে পড়ার ( ড্রপ আউট) হার ৪২ দশমিক ১৫ শতাংশ। গতবার এ ঝরে পড়ার হার ছিল ৪৮ দশমিক ১৫ শতাংশ। এবার মেয়েদের ঝরে পড়ার হার ৪৬ দশমিক ৯৮ এবং ছেলেদের ৩৭ দশমিক ১১ শতাংশ। নিয়মিত শিক্ষার্থীর মধ্যে সিলেট বোর্ডে ঝরে পড়ার হার সবচেয়ে বেশি-৫৭ দশমিক ২৫ শতাংশ। এই বোর্ডে ৪৫ হাজার ৬৯৮ শিক্ষার্থী নিবন্ধিত হলেও পরীক্ষা দিচ্ছে ১৯ হাজার ৫৩৮ জন। সবচেয়ে কম ঝরে পড়েছে রাজশাহী বোর্ডে। এই বোর্ডে এক লাখ ১৬ হাজার ১০৪ জন শিক্ষার্থী নিবন্ধন করে ৭৮ হাজার ৭১ জন পরীক্ষায় অংশ নিচ্ছে। শতকরা হিসেবে এই হার ৩২ দশমিক ৭৬। অন্যান্য বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে দুই লাখ ৯৬ হাজার ৮৩৭ জন নিবন্ধন করে এক লাখ ৬৫ হাজার ৬৭৪ জন, কুমিল্ল