ঢাকা, ফেব্র"য়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের 'ক' ইউনিটে শূন্য আসনের সাক্ষাৎকার হবে ১২ ও ১৪ ফেব্র"য়ারি।
শনিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
'ক' ইউনিটে প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত পরীক্ষার্থীদের আসন শূন্য থাকা সাপেক্ষে ১২ ফেব্র"য়ারি মেধাক্রম ২২০১-২৫০০ পর্যন্ত এবং ১৪ ফেব্র"য়ারি মেধাক্রম ২৫০১-২৭০০ পর্যন্ত সকাল ১০টায় সাক্ষাৎকার বিজ্ঞান অনুষদের ডীন কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৬২৮ঘ.
bdnews24