ঢাকা ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---১২টি সরকারি কলেজে অধ্যক্ষ এবং দু'টি কলেজে নতুন উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার শিক্ষা ক্যাডারের বিভিন্ন কর্মকর্তাকে বদলি করে এসব পদে নিয়োগ দেয়।
নতুন অধ্যক্ষের মধ্যে ঢাকা কলেজে বরিশাল বিএম কলেজের অধ্যক্ষ ড. সিরাজ উদ্দিন আহমেদকে, ইডেন কলেজে টঙ্গী কলেজের অধ্যক্ষ বেগম মাহফুজা চৌধুরী, বেগম বদরুন্নেছা কলেজে ঢাকার কবি নজরুল কলেজের উপাধ্যক্ষ মেরিনা জাহান, গার্হস্থ্য অর্থনীতি কলেজে ইডেন কলেজের অধ্যাপক লায়লা আরজুমান্দ বানু, টঙ্গী কলেজে বরিশাল শিক্ষা বোর্ডের সচিব আবদুস সালাম হাওলাদার, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজে একই কলেজের গণিতের অধ্যাপক রবীন্দ্রনাথ চৌধুরী, নরসিংদী সরকারি মহিলা কলেজে নরসিংদী সরকারি কলেজের বাংলার অধ্যাপক মো. কামাল হোসেন, বরিশাল বিএম কলেজে বরিশাল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. ননী গোপাল দাস, টাঙ্গাইল সরকারি সা'দত কলেজে পাবনা উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ, রংপুর সরকারি কারমাইকেল কলেজে রাজশাহী কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুল ওয়াদুদ, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে সিলেট এমসি কলেজের গণিতের অধ্যাপক ধীরেশ চন্দ্র সরকার এবং সিরাজগঞ্জ সরকারি কলেজে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের যুগ্ম পরিচালক আব্দুল হামিদ সরকারকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন দুই উপাধ্যক্ষের মধ্যে ফেনী জিয়া মহিলা কলেজে ফরিদপুর রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক সেতারা আক্তার এবং চট্টগ্রাম কলেজে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মজিবুল আলম চৌধুরীকে উপাধ্যক্ষ হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া সাতজন সহযোগী অধ্যাপক এবং একজন প্রভাষককে বিভিন্ন কলেজে বদলি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/টিআর/২০২২ ঘ.
bdnews24