ঢাকা, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা কলেজসহ ১২টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ এবং দুটি কলেজে নতুন উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া সাতজন সহযোগী অধ্যাপক ও একজন প্রভাষককে বিভিন্ন কলেজে বদলি করা হয়েছে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করার এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে।
ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে বরিশাল বি এম কলেজের অধ্যক্ষ ড. সিরাজউদ্দিন আহমেদ, ইডেন কলেজের অধ্যক্ষ হিসেবে টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ বেগম মাহফুজা চৌধুরী এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে ঢাকার কবি নজরুল ইসলাম কলেজের উপাধ্যক্ষ বেগম মেরিনা জাহানকে নিয়োগ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এফএফ/এসকে/১৪৪৭ঘ.
bdnews24