ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল রোববার প্রকাশ করা হয়েছে।
সরকারি কর্মকমিশনের (পিএসসি) জন সংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (রোববার) ২৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।"
তিন জনের ফল স্থগিত রাখা হয়েছে বলেও জানান তিনি।
এক লাখেরও বেশি পরীক্ষার্থীর মধ্যে ১১ হাজার ৭৮৫ জন প্রতিযোগী উত্তীর্ণ হয়েছেন বলে জানান তিনি। এরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
লিখিত পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/ডিডি/জিএনএ/১৮২৭ ঘ.
bdnews24