২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবির 'চ' ইউনিটের পরীক্ষার ফল প্রকাশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2009, 04:03 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষে 'চ' ইউনিটের ভর্র্তি পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে বলা হয়েছে, ফলাফল ও ভর্তি সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটি www.iubd.net থেকে জানা যাবে। মোবাইল ফোনের মাধ্যমে ফলাফল জানতে IU Unit Name Roll Number লিখে ৯৯৩৪ নম্বরে পাঠাতে হবে। ভর্তি সংক্রান্ত সব তথ্য ও ফলাফল শুক্রবার বিভাগীয় নোটিশ বোর্ডেও পাওয়া যাবে বলে জানান 'চ' ইউনিট সমন্বয়কারী অধ্যাপক এ কে এম মনিরুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এইচএ/২১৫৩ ঘ.