শাহজালাল বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পাঁচ ছাত্রের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়।
এ বছরের ২২ অক্টোবর তাদের বহিষ্কার করা হয়।
পাঁচ ছাত্র হলেন- পলিটিক্যাল স্টাডিজ বিভাগের কাজী নুরুল আমীন রুবেল, প্রসেনজিৎ চৌধুরী (মিকু), গণিতের অভিজিত রায়, ব্যবসা প্রশাসনের আজিজুর রহমান ও অর্থনীতির সুপ্রাজিত চৌধুরী।
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এক ছাত্রকে মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে ক্যাম্পাস ঘোরানোর ঘটনায় গত ২২ অক্টোবর প্রক্টোরিয়াল বডির জরুরি সভায় এই পাঁচজনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫৪ ঘ.
bdnews24