২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জবির ফলাফলের ত্র"টি খতিয়ে দেখতে কমিটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষের 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলের ত্র"টির কারণ এবং এর জন্য দায়ীদের চিহ্নিত করতে পাঁচ সদস্যের একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2009, 11:39 AM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষের 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলের ত্র"টির কারণ এবং এর জন্য দায়ীদের চিহ্নিত করতে পাঁচ সদস্যের একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ত্র"টি ধরা পড়ায় গত ২৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করা হয়। তথ্যানুসন্ধান কমিটিতে আহ্বায়ক থাকছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শওকত জাহাঙ্গীর। যুগ্ম আহ্বায়ক হলেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক (রেজিস্ট্রার) প্রকৌশলী মো. ওহিদুজ্জামান। অন্য সদস্যরা হলেন- বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. শহীদুল ইসলাম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কালাম চৌধুরী এবং কলা অনুষদের ডিন অধ্যাপক শামসুন নাহার। কোনো সুনির্দিষ্ট সময় না রেখে কমিটিকে শিগগিরই উপাচার্যের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/১৭২৬ ঘ.