২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি 'ঘ' ইউনিট ভর্তির ফল ও সাক্ষাতকারের সময়সূচি প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আগামী ৪ জানুয়ারি থেকে সাক্ষাৎকার শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2009, 05:43 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আগামী ৪ জানুয়ারি থেকে সাক্ষাৎকার শুরু হবে। বুধবার সন্ধ্যায় ফল প্রকাশ করা হয়। পরীক্ষায় ৮৭৮টি আসনের বিপরীতে ৭০৩১ জন উত্তীর্ণ হয়েছেন। এরমধ্যে বিজ্ঞানের ২৩৫২, মানবিকের ২৩১০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ২৩৬৯ জন রয়েছেন। উত্তীর্ণ প্রার্থীরা মেধানুসারে নির্দিষ্টসংখ্যক আসনে ভর্তি হওয়ার সুযোগ পাবেন বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। মেধাক্রম অনুযায়ী সাক্ষাৎকারের সময়সূচি: বিজ্ঞান শাখা ঃ ৪ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে ২টা পর্যন্ত মেধাক্রম ১ থেকে ২০০, বিকাল ৩টা থেকে ৭টা পর্যন্ত ২০১ থেকে ৪০০, ৫ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে ২টা পর্যন্ত মেধাক্রম ৪০১ থেকে ৬০০, বিকাল ৩টা থেকে ৭টা পর্যন্ত ৬০১ থেকে ৮০০ পর্যন্ত, ৬ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে ২টা পর্যন্ত ৮০১ থেকে ১০০০, বিকাল ৩টা থেকে ৭টা পর্যন্ত ১০০১ থেকে ১২০০ পর্যন্ত মেধাক্রমে থাকা প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। বাণিজ্য শাখা ঃ ৭ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে ২টা পর্যন্ত ১ থেকে ২০০, বিকাল ৩টা থেকে ৭টা পর্যন্ত ২০১ থেকে ৪০০ উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। মানবিক শাখা ঃ ৮ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে ১টা পর্যন্ত মেধাক্রম ১ থেকে ২০০ এবং দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত মানবিক শাখায় উত্তীর্ণ যাদের এইচএসসি পর্যায়ে গণিত ও পরিসংখ্যান ছিল তাদের ডাকা হবে। গত শুক্রবার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসকে/২৩৩৭ঘ.