ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারা দেশে ছয়টি বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকার স্কুলগুলো ভালো করেছে। শীর্ষ দশের মধ্যে প্রথম থেকে চতুর্থ স্থানেই রয়েছে এ বিভাগের শিক্ষা প্রতিষ্ঠান।
প্রথম অবস্থানে থাকা ঢাকা বিভাগের ভিকারুন নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রথম বিভাগে পাস করেছে ১৫১৬ জন শিক্ষার্থী এবং দ্বিতীয় বিভাগে ৫ জন।
দ্বিতীয় অবস্থানে থাকা মনিপুর উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগ পেয়েছে ১১২৬ জন একং দ্বিতীয় বিভাগ পেয়েছে ৩৩ শিক্ষার্থী।
তৃতীয় অবস্থানে থাকা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রথম বিভাগ পেয়েছে ৯৬২ জন একং দ্বিতীয় বিভাগ পেয়েছে ৩ শিক্ষার্থী।
চতুর্থ অবস্থানে থাকা মতিঝিলের ন্যাশনাল আইডিয়াল স্কুল থেকে প্রথম বিভাগ পেয়েছে ৪৯৮ জন এবং দ্বিতীয় বিভাগ পেয়েছে ৯ শিক্ষার্থী।
চট্টগ্রামের বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ রয়েছে পঞ্চম অবস্থানে। এ প্রতিষ্ঠান থেকে প্রথম বিভাগ পেয়েছে ৪২৫ জন এবং দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে ৩৩ শিক্ষার্থী।
এছাড়া মোহাম্মদপুর প্রিপারেটরি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা মডার্ণ স্কুল সপ্তম, একই বিভাগের বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় অষ্টম, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নবম এবং খুলনার খুলনা জিলা স্কুল রয়েছে ১০ স্থানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/জিএনএ/২০০০ ঘ.
bdnews24