২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল ফোন ছিনতাইয়ের সময় ঢাবি ছাত্র গ্রেপ্তার

মোবাইল ফোন ছিনতাইয়ের সময় সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2009, 03:11 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোন ছিনতাইয়ের সময় সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার সারোয়ার পারভেজ (২২) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ধ্যার দিকে রায়হান আহমেদ নামে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর সময় জনতা তাকে পাকড়াও করে পুলিশে সোপর্দ করে। রায়হান বাদী হয়ে তার বিরুদ্ধে একটি ছিনতাই মামলা করেছেন।" এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/প্রতিনিধি/এইচএ/২১০৮ ঘ.