বরিশাল, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তি পরীক্ষা সোমবার অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নির্মল চন্দ্র সাহা সাংবাদিকদের বলেন, এই শিক্ষাবর্ষের ৪০০ আসনের বিপরীতে ৩১৭৮ জন শিক্ষার্থী অর্থাৎ প্রতিটি আসনের বিপরীতে ৮ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অবতীর্ণ হবে।
এদের মধ্যে কৃষি অনুষদের অধীনে কৃষি, মৎস্যবিজ্ঞান, পশুবিজ্ঞান ও চিকিৎসা এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২৭০টি আসনের বিপরীতে ১১১৩ জন এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ৫৫টি আসনের বিপরীতে ৯২১ জন ভর্তি পরীক্ষায় অংশ নেবে।
এ ছাড়া ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদে ৭৫টি আসনের বিপরীতে ১১৪৪ জন ভর্তি পরীক্ষা দেবে।
সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে পরীক্ষা শুরু হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.
bdnews24