চট্টগ্রাম, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ২৪ ডিসেম্বর অনুষ্ঠেয় প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা 'অনিবার্যকারণবশত' স্থগিত করা হয়েছে।
পরীক্ষার পরবর্তী তারিখ পরে ঘোষণা করা হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার দুপুরে পরীক্ষা কমিটির এক সভায় ভর্তি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
উপাচার্যের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে গত রোববার থেকে ছাত্রলীগ এ ক্যাম্পাসে আন্দোলন করছে।
উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার রাতে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়। তবে এরপরও ছাত্রলীগের কিছু কর্মী ক্যাম্পাসে রয়ে যায়। তারা উপাচার্যের বাসভবন ঘেরাও করার কর্মসূচিও পালন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২১৫৬ঘ.
bdnews24