ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৯-১০ শিক্ষাবর্ষে 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। এবার এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বে ৫২ জন শিক্ষার্থী।
ভর্তি পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন কার্যালয়ের নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও (িি.িঁহরাফযধশধ.বফঁ) আসন বিন্যাস পাওয়া যাবে।
'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৭৮টি আসনের বিপরীতে ৪৫ হাজার ৫ শ' ৬৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। মোট ফরম বিক্রি হয় ৪৬ হাজার ৩৩৫টি। জমা পড়া ৪৫ হাজার ৭৬৮টি আবেদনপত্রের মধ্যে বাতিল হয় ২০৫টি।
পরীক্ষার সংক্ষিপ্ত আসন বিন্যাস
ঢাবি কলা ভবন: ১০১০০১- ১০৪৫৮৪;
ঢাবি বিজনেস স্টাডিজ অনুষদ:১০৪৫৮৫-১০৭৫৯৪;
ঢাবি'র অন্যান্য বিভাগ ও ইনস্টিটিউট: ১০৭৫৯৫-১১৬৯০৯;
ইউ. ল্যাব. স্কুল অ্যান্ড কলেজ: ১১৬৯১০-১১৭৬০৫;
উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়: ১১৭৬০৬-১১৯০০৫;
ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়: ১১৯০০৬-১২০১৫৫;
শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ: ১২০১৫৬-১২১৮৫৫;
নীলক্ষেত হাইস্কুল: ১২১৮৫৬-১২২২৩২;
আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ: ১২২২৩৩-১২৩৪৮২;
ওয়েস্ট অ্যান্ড হাই স্কুল: ১২৩৪৮৩-১২৪৫৬৮;
গার্হস্থ্য অর্থনীতি কলেজ: ১২৪৫৬৯-১২৬২৬৮;
অগ্রণী গালর্স স্কুল অ্যান্ড কলেজ: ১২৬২৬৯-১২৭৪৬৮,
নিউ মডেল ডিগ্রী কলেজ: ১২৭৪৬৯-১২৮৪৬৮;
তেজগাঁও কলেজ: ১২৮৪৬৯-১৩৪১৭৪;
লালমাটিয়া মহিলা কলেজ: ১৩৪১৭৫-১৩৬৩৭৪;
ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ: ১৩৬৩৭৫-১৩৬৯৯৯;
ঢাকা কলেজ: ১৩৭০০০-১৪০২১৯;
বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ: ১৪০২২০-১৪২৭১৯;
ইডেন মহিলা কলেজ: ১৪২৭২০-১৪৬৭১৯।
এছাড়া জিসিই 'ও' এবং 'এ' লেভেল পাস ছাত্র-ছাত্রীদের (১০০০০১-১০১০০০) ভর্তি পরীক্ষা লেকচার থিয়েটার ভবন (ঢাবি কলা ভবনের পিছনে) ব-৪ (২য় তলা) নম্বর রুমে অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এইচএ/২২৩৬ ঘ.
bdnews24