২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় বিশ্ববিদ্যালয়ে দুই মাসব্যপী ক্যারিয়ার উৎসব

সরকারি ও বেসরকারি মিলিয়ে দেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ে দুই মাসব্যাপী 'ক্যারিয়ার উৎসব' সোমবার থেকে শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2009, 01:05 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোার ডটকম)- সরকারি ও বেসরকারি মিলিয়ে দেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ে দুই মাসব্যাপী 'ক্যারিয়ার উৎসব' সোমবার থেকে শুরু হবে। চাকরি বিষয়ক ওয়েবসাইট 'বিডিজবস ডটকম' দ্বিতীয়বারের মতো এ মেলার আয়োজন করছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে আয়োজিত দুই মাসব্যাপী এ উৎসবের প্রথম পর্যায় অনুষ্ঠিত হবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। সোম ও মঙ্গলবার এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরি বিষয়ক তথ্য জানতে এবং তাৎক্ষণিক সাক্ষাতকার দিতে পারবেন বলে শনিবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়। আয়োজক সংস্থার চেয়ারম্যান আহমাদ ইসলাম মুকসিত কারওরান বাজারের একটি ভবনে ওই সম্মেলনে বলেন, দেশের শীর্ষ স্থানীয় ২৫ প্রতিষ্ঠান বিভিন্ন পদে চাকরির সুযোগ দেওয়াসহ এ আয়োজনে অংশ নিচ্ছে। অপর যে বিশ্ববিদ্যালয়গুলোতে 'ক্যারিয়ার উৎসব' হবে সেগুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিডিজবস এর প্রধান নির্বাহী জনাব ফাহিম মাশরুর আশা প্রকাশ করেছেন, এ বছর কমপক্ষে ২০০ জন সদ্য স্নাতক এ উৎসবে অংশ নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ পেতে পারেন। উৎসেব সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর সেমিনার ও কর্মশালা হবে বলে জানান বিডিজবসের ব্যবস্থাপক (বিপনণ) প্রকাশ রায় চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৯০০ ঘ.