২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস ১৭ ডিসেম্বর

নানা আয়োজনে ১৭ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পালিত হবে 'বিশ্ববিদ্যালয় দিবস'। চবি'র ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2009, 04:39 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- নানা আয়োজনে ১৭ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পালিত হবে 'বিশ্ববিদ্যালয় দিবস'। চবি'র ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। বিশ্বদ্যিালয়ের ইতিহাসে প্রথমবারের মতো ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে এ দিবসটি পালন করা হচ্ছে। দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজনকে কেন্দ্র করে চবি সাজছে নতুন রূপে, উৎসবের আমেজে। আগামী ১৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে এ উৎসব রূপ নেবে মিলন মেলায়। ইতিমধ্যে এ উপলক্ষে প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নতুন সাজে সাজাতে আলপনা, দেওয়াল চিত্র অংকন এবং পুরো ক্যাম্পাস পরিচ্ছন্ন করা উদ্যোগ নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বর্তমান শিক্ষার্থীরা এসব কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে স্মৃতিচারণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ ক্রীড়া অনুষ্ঠান প্রভৃতি। স্মৃতিচারণ ও আলোচনায় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, জাতীয় সংসদের চিফ হুইপ আবদুস শহীদসহ বিশিষ্টজনরা অংশ নেবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে। চবিতে প্রথমবারের মতো 'বিশ্ববিদ্যালয় দিবস' পালন করা প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৪৩ বছরে এ ধরনের আয়োজন হয়নি। বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। এর প্রাক্তন শিক্ষার্থীরা সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন স্তরে নানাভাবে ভূমিকা রাখছেন। এ অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মেলবন্ধন ঘটবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে চবির প্রতিটি বিভাগের জন্য আলাদা স্টল থাকবে। এসব স্টলে থাকবে নিজেদের অর্জন নিয়ে আলাদা কর্ণার। এছাড়া বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের জন্য আলাদা 'আড্ডাস্থলও' থাকবে। বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব চবি প্রক্টর অধ্যপক ড. জসিমউদ্দিন বলেন, "ইতিমধ্যে দিবসটি উদযাপনের সব প্রস্তুতি প্রায় গুছিয়ে এনেছি। আশা করি সফলভাবেই তা সম্পন্ন করতে পারব।" এছাড়া অনুষ্ঠানটি নির্বিঘ