২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৯-১০ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষে ভর্তির 'ক' ইউনিটের পরীক্ষা শুক্রবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2009, 03:56 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৯-১০ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষে ভর্তির 'ক' ইউনিটের পরীক্ষা শুক্রবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এ দিন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ক্যাম্পাসে স্বাগত জানিয়ে মিছিল সমাবেশ করে বিভিন্ন ছাত্র সংগঠন। সকাল ১০টায় বিশ্বিবিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ৫৮টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয় 'ক' ইউনিটের বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসী, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজী অনুষদভুক্ত ১৮টি বিভাগ ও তিনটি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা। এতে ১ হাজার ৪৯৪টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেন প্রায় ৩২হাজার ৬১০জন পরীক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, জীববিজ্ঞান অনুষদের ডিন ও 'ক' ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. মো. আবুল বাশার, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নবাগতদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল-সমাবেশ করেছে ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন ও জাসদ ছাত্রলীগ। সকাল সাড়ে ১১টায় মধুর কেন্টিন থেকে এসব মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২১৫৩ ঘ.