২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ছাত্র সংঘর্ষ, আহত ১০

আধিপত্য বিস্তার নিয়ে রাজশাহী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটে বুধবার সকালে দু'দল ছাত্রের সংঘের্ষ অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2009, 10:32 AM

Updated : 26 Aug 2022, 12:20 PM

রাজশাহী, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তার নিয়ে রাজশাহী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটে বুধবার সকালে দু'দল ছাত্রের সংঘের্ষ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ দু'দল ছাত্র ক্যাম্পাসে সিরাজগঞ্জ ও পটুয়াখালী গ্র"প নামে পরিচিত। আহতদের মধ্যে পটুয়াখালী গ্র"পের আনিসুর রহমান, মাসুদ, ফয়সাল ও শফিকুল ইসলাম রোমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জের ২/৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাদের নাম জানা যায়নি। এ ছাড়া পঞ্চম পর্বের ফরিদ, প্রথম পর্বের জুয়েল, সাকিব ও রেজাউলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ইনস্টিটিউটের ছাত্র রেজাউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টিভির চ্যানেল পরিবর্তন নিয়ে কয়েকদিন আগে ছাত্রবাসে দু'পক্ষের ছাত্রদের মধ্যে হাতাহাতি হয়। এর জেরে সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ গ্র"পের ২৫/৩০ জন ছাত্র লাঠিসোটা ও লোহার রড নিয়ে পটুয়াখালীর ছাত্রদের ওপর হামলা করে। এরপর পটুয়াখালীর ছাত্ররাও পাল্টা হামলা করলে সংঘর্ষ শুরু হয়। পরে বোয়ালিয়া থানা পুলিশ এসে ছাত্রবাসে তল্লাশি চালায়। তবে কিছু উদ্ধার করা যায়নি। ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. আনোয়ার জাহিদ বলেন, টিভি দেখা নিয়ে কয়েকদিন আগে ছোটখাটো একটি ঘটনা ঘটেছিল। তার জের ধরে এই সংঘর্ষ হয়েছে বলে তারা জানতে পারেন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। বোয়ালিয়া থাানর ওসি জসিম উদ্দিন বলেন, পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। থানায় কোনো মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬২০ ঘ.