২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাকৃবিতে ছাত্রলীগের সংঘর্ষে আহত ২০

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সোমবার দুপুরে ছাত্রলীগের দু'গ্র"পের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পুলিশের ওসি, কনস্টেবলসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2009, 11:42 AM

Updated : 26 Aug 2022, 12:20 PM

ময়মনসিংহ, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সোমবার দুপুরে ছাত্রলীগের দু'গ্র"পের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পুলিশের ওসি, কনস্টেবলসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকাগুলি ও কাঁদানে নিক্ষেপ করে। এই ঘটনায় নয়জনকে আটক করা হয়েছে। বিকেলে পুলিশ বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু, সোহরাওয়ার্দী, নাজমুল আহসান ও শামসুল হক হলে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি রামদা, হকিস্টিক ও লাঠি উদ্ধার করে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) এ এস এম আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুপুর ২টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সারোয়ার মোর্শেদ (জাস্টিস) গ্র"পের সঙ্গে সাধারণ সম্পাদক আতিকুজ্জামান রয়েলের অনুসারীদের সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষের ধাওয়া ও পাল্টা ধাওয়ায় পুরো ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষে কোতোয়ালী মডেল থানার ওসি নজরুল ইসলাম ও তিন কনস্টেবলসহ কমপক্ষে ২০ জন আহত হন। এদের মধ্যে তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় আটক করা নয়জন হলেন- কৃষি অনুষদের মারুফ (১৮), শ্যামল (২৫), বাপ্পী (১৮), ফারুক (২০), পশুপালন অনুষদের তানভীর (২১) এবং বিশ্ববিদ্যালয়ের পাশের কেওয়াটখালী সরকারবাড়ী এলাকার আনাস (২৪), সোহাগ (১৭), সুমন (২৩) ও গোলাপ (৩৮)। পুলিশ কর্মকর্তা আক্তারুজ্জামান বলেন, এই ঘটনায় এখনো পর্যন্ত মামলা হয়নি। আটককৃতরা থানা হেফাজতে আছেন। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা, ১৭ রাউন্ড ফাঁকাগুলি ও আট রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২০১৮ ঘ.