চট্টগ্রাম, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'গ' ইউনিটের পরীক্ষা দিয়ে রোববার শুরু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০০৯-১০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রথমদিন সকাল সাড়ে ১০ টায় 'গ' ইউনিটের অধীনে ব্যবসায় প্রশাসন অনুষদের (ব্যবসায় শাখা, ডিপ্লোমা ইন কমার্স ও বিজনেস স্টাডিজ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ৯ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় 'ক' ইউনিট (বিজ্ঞান অনুষদ), একইদিন দুপুর আড়াইটায় 'চ' ইউনিটের (ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১০ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় 'জ' ইউনিট (জীব বিজ্ঞান অনুষদ), দুপুর আড়াইটায় 'ছ' ইউনিট (ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস), ১১ নভেম্বর সকাল সাড়ে ১০টায় 'গ' ইউনিটের (ব্যবসায় প্রশাসন অনুষদ, বিজ্ঞান ও মানবিক শাখা) পরীক্ষা হবে।
১২ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় 'ঘ' ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ), ১৪ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় 'ঙ' ইউনিট (আইন অনুষদ), ১৫ নভেম্বর সকাল সাড়ে ১০টায় 'খ' ইউনিট (কলা অনুষদ) এবং ১৬ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় 'খ' ইউনিটের (চারুকলা, আরবি-ফার্সি, ইসলামী স্টাডিজ, পালি ও সংস্কৃতি) ভর্তি পরীক্ষা হবে।
এবার বিভিন্ন ইউনিটে আবেদন ফরম বিক্রি হয়েছে এক লাখ ১২ হাজার ৪৯৩টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এএল/এসএইচ/২১৪২ ঘ.
bdnews24