ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৫- তম সমাবর্তনে অংশ নিতে ইচ্ছুকদের যারা ইতোমধ্যে মূল সনদপত্র নিয়েছেন তাদের ১২ নভেম্বরের মধ্যে সনদ জমা দিতে বলা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে আরও বলা হয়, মূল সনদ জমা না দিলে সমাবর্তনে অংশ নিতে দেওয়া হবে না। প্রশাসনিক ভবনের ৩০৯ নম্বর কক্ষে সনদ জমা দিয়ে জমা-রশিদ সংগ্রহ করতে হবে। আগামী ১২ নভেম্বর পর্যন্ত মূল সনদ জমা ও সমাবর্তনের নিবন্ধন চলবে।
১২ ডিসেম্বর এ সমাবর্তন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসএইচ/২২০০ ঘ.
bdnews24