চট্টগ্রাম, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--এক সিনিয়র শিক্ষার্থীকে লাঞ্ছিত করার পর আন্দোলনের মুখে রোববার অচল হয়ে পড়ে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট)।
দাবি পূরণে উপাচার্যের আশ্বাসের পর সন্ধ্যায় ক্যাম্পাসে স্বাভাবিক অবস্থা ফিরে আসে।
বিশ্ববিদ্যালয়ের এক জুনিয়র শিক্ষার্থী গত বুধবার অপর এক সিনিয়র শিক্ষার্থীকে লাঞ্ছিত করলে দুইদিন ধরে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করতে থাকে। রোববার সিনিয়র শিক্ষার্থীরা ওই জুনিয়র শিক্ষার্থীর শাস্তির দাবিতে উপাচার্য কার্যালয় ঘেরাও করে। এতে অচল হয়ে পড়ে ক্যাম্পাস।
শিক্ষার্থীরা জানান, সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চুয়েট ক্যাম্পাসে সিনিয়র শিক্ষার্থীরা মিছিল-সমাবেশ করে। পরে তারা উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নিলে থেমে যায় সকল একাডেমিক কার্যক্রম।
আন্দোলনকারীদের ক্লাস বর্জন কর্মসূচিতে এ দিন চুয়েটের কোন বিভাগেই ক্লাস হয়নি।
বিকাল ৫টায় উপাচার্য অধ্যাপক ড. শ্যামল কান্তি বিশ্বাস আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলকারী শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
আন্দোলনকারীদের পক্ষে যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী কায়সার ইশতিয়াক উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা নিয়মতান্ত্রিকভাবেই আন্দোলন করেছি। জুনিয়র শিক্ষার্থীরা সিনিয়র শিক্ষার্থীদের সম্মান না করে লাঞ্ছিত করবে
bdnews24