ঢাকা, নভেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌন কেলেঙ্কারির অভিযোগের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আফজাল হোসেন রোববার পদত্যাগ করেছেন।
তার বিরুদ্ধে বিভাগের শিক্ষার্থীরা যৌন কেলেঙ্কারির অভিযোগ আনলে তিনি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন।
বিকাল সাড়ে ৪টার দিকে আফজাল হোসেন তার পদত্যাগপত্র উপাচার্যের দপ্তরে পাঠিয়ে দেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''পদত্যাগপত্রটি তিনি পেয়েছেন।''
এর আগে অধ্যাপক আফজাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,''আমার বিরুদ্ধে অনেক বড় চক্র চক্রান্ত করছে। তাদের চক্রান্তের সঙ্গে আমি চূড়ান্তভাবে টিকতে পারব না বলে পদত্যাগ করেছি।''
স
bdnews24