২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিগ্রি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালুর পরিকল্পনা: সংসদে মন্ত্রী

ডিগ্রি পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করবে সরকার। আর ২০১১ সালে ৯ম শ্রেণীতে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হবে। রোববার বিকালে জাতীয় সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নের লিখিত জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2009, 12:37 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ঢাকা, নভেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিগ্রি পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করবে সরকার। আর ২০১১ সালে ৯ম শ্রেণীতে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হবে। রোববার বিকালে জাতীয় সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নের লিখিত জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব তথ্য জানান। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকাল সাড়ে ৪টায় সংসদের অধিবেশন বসলে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়। বরিশাল- ৬ আসনের জাতীয় পার্টির সাংসদ এ বি এম রুহুল আমিন হাওলাদারের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী সংসদকে বলেন, '' প্রধানমন্ত্রীর প্রতিশ্র"তি অনুযায়ী বিএ পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের প্রক্রিয়া সরকারের সক্রিয় বিবেচনায় আছে। নারীদের পাশাপাশি ছেলেদের এই সুবিধার বিষয়টি সরকার বিবেচনা করছে।'' মানিকগঞ্জ-৩ আসনের সাংসদ জাহিদ মালিকের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আরও জানান, নতুন নীতিমালা প্রণয়নের পর চলতি অর্থবছর থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এমপিওভুক্ত করা হবে। কুমিল্লা-৮ আসনের সাংসদ নাছিমুল আলম চৌধুরীর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংসদকে জানান, ২০১১ সাল থেকে ৯ম শ্রেণীতে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হবে। তবে এর আগে ২০১০ সাল থেকে ৬ ষ্ঠ শ্রেণী থেকে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ জাফরুল ইসলাম চৌধুরীর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, ক্যাডেট কলেজগুলোতে ছাত্র-ছাত্রীদের জন্য মাথাপিছু ব্যয়ের পরিমাণ ৯৯ হাজার ৭৭১ টাকা ৪২ পয়সা। মন্ত্রী আরও জানান, বেসরকারি কলেজের ছাত্র-ছাত্রীদের মাথাপিছু বার্ষিক ব্যয় উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১০ হাজার ৮১৪ এবং