২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিটফোর্ডে চিকিৎসা সেবা ব্যাহত, সংঘর্ষ তদন্তে কমিটি

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে সংঘর্ষের ঘটনা তদন্তে রোববার তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। এদিকে সংঘর্ষের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের বিচার চেয়ে শিক্ষানবীশ চিকিৎসকদের কর্মবিরতিতে হাসপাতালে (মিটফোর্ড) চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে দফায় দফায় মিছিল করেছে। কামাল হোসেন জানাচ্ছেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2009, 08:59 AM

Updated : 26 Aug 2022, 12:15 PM

কামাল হোসেন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে সংঘর্ষের ঘটনা তদন্তে রোববার তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। এদিকে সংঘর্ষের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের বিচার চেয়ে শিক্ষানবীশ চিকিৎসকদের কর্মবিরতিতে হাসপাতালে (মিটফোর্ড) চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসে দফায় দফায় মিছিল করেছে। ছাত্রাবাসে আধিপত্য বিস্তার নিয়ে শনিবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়। ওই সময় কলেজের প্রধান ছাত্রাবাসের ১৫-১৬টি কক্ষও ভাংচুর হয়। শিক্ষার্থী ও ছাত্রলীগের একাংশের অভিযোগ, বহিরাগত নিয়ে ছাত্রলীগের অপর অংশটি হামলা চালায়। এর বিচার চেয়ে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ক্যাম্পাসে মিছিল করে তারা। ক্যাম্পাস পরিস্থিতির অবনতিতে সকাল ৮টায় বৈঠকে বসে কলেজ একাডেমিক কাউন্সিল। দুপুর আড়াইটায় সভা শেষে কলেজের অধ্যক্ষ এমএ আজহার সাংবাদিকদের বলেন, "শনিবারের ভাংচুর ও সংঘর্ষের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। যারা আহত হয়েছে, তাদের চিকিৎসার দায়িত্ব আমরা নিচ্ছি।" তিন সদস্যের ওই তদন্ত কমিটির প্রধান হলেন অধ্যাপক এবিএম মাকসুদুল আলম। সদস্য রয়েছেন