২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রাবাসে শিবিরকর্মীদের ঢোকার চেষ্টায় ফের উত্তেজনা চমেকে

চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) শনিবার ব্যাপক সংঘর্ষের পর রোববারও ছাত্রলীগ ও ছাত্রশিবিরের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। শিবিরের একদল কর্মী ছাত্রাবাসে ঢুকতে চাইলে এর সূত্রপাত হয়। পুলিশ তিন জনকে আটক করেছে। এদিকে কলেজ বন্ধ হলেও এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম চলছে বলে কর্তৃপক্ষ জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2009, 07:24 AM

Updated : 26 Aug 2022, 12:15 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) শনিবার ব্যাপক সংঘর্ষের পর রোববারও ছাত্রলীগ ও ছাত্রশিবিরের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। শিবিরের একদল কর্মী ছাত্রাবাসে ঢুকতে চাইলে তার সূত্রপাত হয়। পুলিশ তিন জনকে আটক করেছে। এদিকে সংঘর্ষের ঘটনা তদন্তে রোববার পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম চলছে। কর্তৃপক্ষের নির্দেশে রোববার সকালের মধ্যে শিক্ষার্থীরা ছাত্রাবাস ছেড়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে একদল ছাত্রশিবিরকর্মী দেওয়াল টপকে ছাত্রাবাসে ঢুকতে চাইলে পুলিশ ও ছাত্রলীগকর্মীরা ধাওয়া দেয়। শনিবার সংঘর্ষের পর থেকে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে। চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহুরুল হক বলেন, "বেলা আড়াইটার দিকে একদল শিবিরকর্মী দেয়াল টপকে ছাত্রাবাসে ঢোকার চেষ্টা করে। তখন ছাত্রলীগকর্মীরা তাদের বাধা দেয়।" প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ক্যাম্পাস ছাড়িয়ে চট্টেশ্বরী মোড়ে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশ গিয়ে তিনজনকে আটক করে। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার নূরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন