জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
শনিবার ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে জানানো হয়, ২০০৬ সালে অনুষ্ঠিত তৃতীয় সমাবর্তনে যে সকল বিভাগের স্নাতক (সম্মান), স্নাতকোত্তর, এম.ফিল ও পিএইচডি ডিগ্রির ফলাফল প্রকাশিত না হওয়ার কারণে অন্তর্ভুক্ত হয়নি এবং ২০০৬ সালের ৩ ফেব্র"য়ারি থেকে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে যাদের ফলাফল প্রকাশিত হবে তারা সমাবর্তনে অংশ নিতে পারবেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিগ্রীপ্রাপ্ত শিক্ষার্থী প্রতি রেজিস্ট্রেশন ফি ধরা হয়েছে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে এক হাজার টাকা, স্নাতক ও স্নাতকোত্তর উভয় ডিগ্রি একত্রে দেড় হাজার টাকা, এম.ফিল দুই হাজার এবং পিএইচ ডি আড়াই হাজার টাকা ।
আগামী ১ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রার কার্যালয়ের শিক্ষা শাখা থেকে আবেদনপত্র সংগ্রহ করা ও জমা দেওয়া যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএইচ/২২৩৯ ঘ.
bdnews24