জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী। 'জন্মদিন' উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সেজেছে নতুন সাজে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোহাম্মদ জিল্লুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার দিনব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা, স্মৃতিচারণ ও সঙ্গীতানুষ্ঠান।
২০০৫ সালের ২০ অক্টোবর সরকারি এক ঘোষণায় রাজধানীর অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষায়তন সাবেক জগন্নাথ কলেজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয়। এবারই প্রথম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বড় কলেবরে দিনটি পালন করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসকে/২৩৩৯ঘ.
bdnews24