ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২১ অক্টোবর থেকে ঢাকার হোটেল শেরাটনে শুরু হচ্ছে তিনদিনব্যাপী এক শিক্ষা ও পর্যটন মেলা।
এসএসবিসিএল নামে একটি প্রতিষ্ঠান ও বাংলাদেশ পর্যটন করপোরেশন যৌথভাবে এ মেলার আয়োজন করছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসএসবিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুমন তালুকদার একথা বলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় এসে শিক্ষার্থীরা বিভিন্ন দেশের উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি এবং টিউশন ফি ও স্কলারশিপ বিষয়ে সম্পর্কে জানার সুযোগ পাবেন।
এসএসবিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আরো জানান, মেলায় অস্ট্রেলীয় ক্যারিয়ার কলেজের সঙ্গে তার প্রতিষ্ঠানের একটি চুক্তি স্বাক্ষর হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২২৪৮ঘ.
bdnews24