২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূজার ছুটি শেষে ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলছে

ঈদ, দুর্গাপূজা ও লক্ষ্মীপূজার ছুটি শেষে মঙ্গলবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলছে। বিভিন্ন পরীক্ষার কারণে অধিকাংশ শিক্ষার্থীই ক্যাম্পাসে চলে এসেছে। অবশ্য গত ২৯ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে কলাভবন ও কার্জন হল কেন্দ্রে বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল ও কোর্স সমাপনী পরীক্ষা শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2009, 03:02 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঈদ, দুর্গাপূজা ও লক্ষ্মীপূজার ছুটি শেষে মঙ্গলবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলছে। বিভিন্ন পরীক্ষার কারণে অধিকাংশ শিক্ষার্থীই ক্যাম্পাসে চলে এসেছে। অবশ্য গত ২৯ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে কলাভবন ও কার্জন হল কেন্দ্রে বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল ও কোর্স সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস জানিয়েছে, গত ২৯ সেপ্টেম্বর রাষ্ট্রবিজ্ঞান (এমএসএস) ও পুুষ্টি বিজ্ঞান ৩য় বর্ষ, ৩০ সেপ্টেম্বর মৎস্যবিজ্ঞান মাস্টার্স, প্রাণীবিজ্ঞান ও লোকপ্রশাসন ৩য় সেমিস্টার, ১ অক্টোবর গণিত ৩য় বর্ষ, ৩ অক্টোবর অর্থনীতি (এমএসএস), ভাষা বিজ্ঞান ৩য় সেমিস্টার, ৪ অক্টোবর দর্শন চতুর্থ বর্ষ ও ৫ অক্টোবর সমাজবিজ্ঞান (এমএসএস) বিভাগের পরীক্ষা শুরু হয়েছে। এ ছাড়াও ক্লাশ শুরুর পরই বিভিন্ন বিভাগের চূড়ান্ত পরীক্ষা শুরু হবে। গত ১৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় বন্ধ হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবির) সহকারী রেজিস্টার রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্ববিদ্যালয় খোলার দিন থেকে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সব বিভাগের ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে। জবির ছাত্র-ছাত্রীরা ক্যাম্পাসের আশ-পাশের মেস ও বেসরকারি হোস্টেলে ফিরে আসতে শুরু করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এসকে/২১০২ঘ.