২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান

দেশের তিনটি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক পরিপত্রে এ নিয়োগ দেওয়ার কথা বলা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2009, 01:35 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের তিনটি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক পরিপত্রে এ নিয়োগ দেওয়ার কথা বলা হয়। ঢাকা বোর্ডে টাঙ্গাইল সরকারি সা'দত কলেজের অধ্যক্ষ মুহাম্মদ শামসুল হক, যশোর বোর্ডে সাতক্ষীরা জেলার তালা সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান এবং রাজশাহী বোর্ডে রংপুর কারমাইকেল সরকারি কলেজের অধ্যক্ষ ড. দীপকেন্দ্র নাথ দাস নিয়োগ পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এজে/জিএনএ/১৯৩২ ঘ.