২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান স্থগিত

বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৫তম সমাবর্তন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2009, 08:33 AM

Updated : 26 Aug 2022, 11:00 AM

ঢাকা, জানুয়ারি ২৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৫তম সমাবর্তন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ জানুয়ারি ডীনস কমিটির সভায় আলোচনা ও মতামতের পরিপ্রেক্ষিতে আপাতত সমাবর্তন স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। সমাবর্তনের পরিবর্তিত তারিখ 'যথা সময়ে' ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৪২৮ঘ.