২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধ নিষিদ্ধ ঘোষণার দাবিতে জাতিসংঘ মহাসচিবের কাছে চিঠি

বিশ্বের সকল যুদ্ধকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে জাতিসংঘ মহাসচিবের কাছে চিঠি পাঠিয়েছে 'স্লোগান -৭১' এবং 'ওয়ার্ল্ড মার্চ ফর পিস অ্যান্ড নন - ভায়োলেন্স' নামের দু'টি সংগঠন। এই দাবিতে রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সংগঠন দু'টি সমাবেশ করেছে। এ সময় তারা 'বিশ্বের রণদেবতারা বিদায় হন' এ স্লোগান দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2009, 01:54 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের সকল যুদ্ধকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে জাতিসংঘ মহাসচিবের কাছে চিঠি পাঠিয়েছে 'স্লোগান -৭১' এবং 'ওয়ার্ল্ড মার্চ ফর পিস অ্যান্ড নন - ভায়োলেন্স' নামের দু'টি সংগঠন। এই দাবিতে রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সংগঠন দু'টি সমাবেশ করেছে। এ সময় তারা 'বিশ্বের রণদেবতারা বিদায় হন' এ স্লোগান দেন। সমাবেশে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডালেম চন্দ্র বর্মন, সহযোগী অধ্যাপক জিনাত হুদা, সহযোগী অধ্যাপক মো. অহিদুজ্জামান, সঙ্গীত শিল্পী এণ্ড্রু কিশোর, এস আই টুটুল, ফাহমিদা নবীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব। অধ্যাপক ডালেম চন্দ্র বলেন, "যুদ্ধ একটি জাতিসত্তার ধ্বংসের মাধ্যমে পুরো বিশ্বের জন্য ভয়াবহ পরিণাম বয়ে আনে।" বিশ্ব নেতৃবৃন্দের প্রতি তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য এখনই সব ধরণের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। সহযোগী অধ্যাপক জিনাত হুদা বলেন, "শান্তি প্রতিষ্ঠার আগে প্রয়োজন পূর্বের সকল সমস্যার সমাধান করা। তাই বিশ্বের সকল প্রান্তের যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠার সূচনা হবে।" সমাবেশে স্লোগান-৭১ এর পক্ষে বক্তব্য দেন সালেহ রাব্বী জ্যোতি ও অমিত তালুকদার। সমাবেশ শেষে সকল যুদ্ধ নিষিদ্ধ ঘোষণার দাবি এবং শান্তি প্রতিষ্ঠার দাবিতে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছে একটি প্রতীকী চিঠি পাঠানো হয়। একই দাবিতে সমাবেশে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন, বাংলাদেশ গণিত ফাউন্ডেশন, জয় বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট, জাগো নারী ফাউন্ডেশন, বাংলাদেশ ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন, বাংলার মুখ ইত্যাদি সংগঠন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/১৯৪৬ঘ.