২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবির 'গ' ও 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষার মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত 'গ' এবং বিজ্ঞান অনুষদভুক্ত 'ঘ' ইউনিটের ফল শনিবার প্রকাশ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2009, 02:56 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ইসলামী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষার মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত 'গ' এবং বিজ্ঞান অনুষদভুক্ত 'ঘ' ইউনিটের ফল শনিবার প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট অনুষদ ভবনের নোটিশ বোর্ডে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ও অপেক্ষমান শিক্ষার্থীদের তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে বলে ইউনিট সমন্বয়কারীরা জানান। 'গ' ইউনিটে মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের নির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ২৬ জানুয়ারি, ১ ,৫ ও ৮ ফেব্র"য়ারি সকাল ১০ টায় মীর মশাররফ হোসেন একাডেমি ভবনের 'গ' ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। ৯ ফেব্র"য়ারি মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করা হবে বলেও জানানো হয়। অপেক্ষমান তালিকা থেকে ভর্তিচ্ছুদের ২২ ফেব্র"য়ারির মধ্যে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপিসহ 'গ' ইউনিট সমন্বয়কারী বরাবর আবেদন করতে বলা হয়েছে। 'ঘ' ইউনিটে মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের ৩ ফেব্র"য়ারি বিজ্ঞান অনুষদের ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ে সাক্ষাতকারের জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে। আসন খালি থাকা সাপেক্ষে আগামী ১৮ ফেব্র"য়ারি থেকে অপেক্ষমান তালিকা থেকে সাক্ষাতকার গ্রহণ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫০ ঘ.