২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির নতুন উপাচার্য আরেফিন সিদ্দিক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। বৃহস্পতিবার রাষ্ট্রপতির সচিব মো. সিরাজুল ইসলাম টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (বৃহস্পতিবার) দুপুরে রাষ্ট্রপতি ও আচার্য ইয়াজউদ্দিন আহম্মেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের নিয়োগ সংক্রান্ত নথিতে স্বাক্ষর করেছেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2009, 09:41 AM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। বৃহস্পতিবার রাষ্ট্রপতির সচিব মো. সিরাজুল ইসলাম টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (বৃহস্পতিবার) দুপুরে রাষ্ট্রপতি ও আচার্য ইয়াজউদ্দিন আহম্মেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের নিয়োগ সংক্রান্ত নথিতে স্বাক্ষর করেছেন।" বিকেলে তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরেফিন সিদ্দিককে 'সাময়িকভাবে' উপাচার্য নিয়োগের কথা জানানো হয়। এতে আরও উল্লেখ করা হয়, সিনেট কর্তৃক নির্বাচনের মাধ্যমে উপাচার্য নিয়োগের প্যানেল না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩ অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে। গত ১২ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজের অব্যাহতি চেয়ে লেখা পত্র পায় শিক্ষা মন্ত্রণালয়। আরেফিন সিদ্দিক শিক্ষক সমিতির সদস্য ও সাবেক সভাপতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/আরবি/এমএ/কিউএইচ/এএল/জিএনএ/১৫৫২ঘ.