জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তাদের কর্মবিরতি কর্মসূচি স্থগিত করছে। শিক্ষক লাঞ্ছনার দায়ে অভিযুক্ত শিক্ষার্থীদের বহিষ্কারের দাবিতে গত ৬৯ দিন ধরে তারা ক্লাশ ও পরীক্ষা নেওয়া বন্ধ রেখেছিলেন।
সমিতির সাধারণ সম্পাদক সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামসুল আলম সেলিম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কর্মবরতি কর্মসূচি স্থগিত করা হলো। বৃহস্পতিবার থেকে সব বিভাগের ক্লাশ-পরীক্ষা স্বাভাবিক গতিতে চলবে।"
এছাড়া সমিতির বর্তমান কার্যকরী কমিটির মেয়াদ চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি এবং ২০০৯ সালের সমিতির কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।
স
bdnews24