২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোবিপ্রবি'র ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০০৮-০৯ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষা ২৩ জানুয়ারির পরিবর্তে ২৪ জানুয়ারি দুপুর ২ টায় অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2009, 10:24 AM

Updated : 26 Aug 2022, 10:56 AM

নোয়াখালী, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০০৮-০৯ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষা ২৩ জানুয়ারির পরিবর্তে ২৪ জানুয়ারি দুপুর ২ টায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, ৮০০০৬-৮১১৪৭ রোল নম্বরের শিক্ষার্থীদের পরীক্ষা হবে নোবিপ্রবি ক্যাম্পাসে। ৮১১৪৯-৮৫৮২৬ রোল নম্বরের শিক্ষার্থীরা সোনাপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা দেবেন। তামজিদ আরও জানান, পরীক্ষা কেন্দ্রের প্রবেশ পথে কক্ষভিত্তিক আসন-বিন্যাস থাকবে। ভর্তি পরীক্ষা সম্পর্কিত তথ্যাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে িি.িহংঃঁ.বফঁ.নফ পাওয়া যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬২৩ ঘ.