ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে অনুষ্ঠেয় পরীক্ষাসমূহ আগামী ১২ জানুয়ারি পর্যন্ত অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের এক 'অতি জরুরি' সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
স্থগিত পরীক্ষাগুলোর পরিবর্তিত সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে বলে পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/এসকে/০০০০ঘ.
bdnews24