২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর ২৪ সরকারি স্কুলের ভর্তি ফল ১৪ জানুয়ারি

রাজধানীর ২৪টি সরকারি স্কুলের ভর্তি পরীক্ষা শনিবার শেষ হয়েছে। শেষ দিনে 'গ' গ্র"পের আওতাধীন আটটি স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে দুই ধাপে বাকি ১৬টি স্কুলের ভর্তি পরীক্ষা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2009, 03:46 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ২৪টি সরকারি স্কুলের ভর্তি পরীক্ষা শনিবার শেষ হয়েছে। শেষ দিনে 'গ' গ্র"পের আওতাধীন আটটি স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে দুই ধাপে বাকি ১৬টি স্কুলের ভর্তি পরীক্ষা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক খান হাবিবুর রহমান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী ১৪ জানুয়ারি এসব পরীক্ষার ফল প্রকাশ করা হবে।" অধিদপ্তরের কর্মকর্তারা জানান, 'ক' গ্র"পের আওতাধীন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, মীরপুর সরকারি উচচ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়, নিউ গভর্নমেন্ট গার্লস হাই স্কুল,ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভর্তি অনুষ্ঠিত হয় গত ৪ জানুয়ারি। 'খ' গ্র"পের মতিঝিল সরকারি বালক উচচ বিদ্যালয়, নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাইস্কুল,বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বিজ্ঞান কলেজ সংলগ্ন বিদ্যালয় তেজগাঁও, ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ধানমন্ডি কামরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা হয় ৬ জানুয়ারি। আর 'গ' গ্র"পের আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়, কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় ও ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/জেকে/২১৪৫ ঘ.