২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস সোমবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস সোমবার পালিত হবে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন সোমবার সকাল সাড়ে ১০টায় শোভাযাত্রার আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মুনিরুজ্জামান জীববিজ্ঞান অনুষদ চত্ত্বরে শোভাযাত্রা উদ্বোধন করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2009, 11:12 AM

Updated : 26 Aug 2022, 10:55 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস সোমবার পালিত হবে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন সোমবার সকাল সাড়ে ১০টায় শোভাযাত্রার আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মুনিরুজ্জামান জীববিজ্ঞান অনুষদ চত্ত্বরে শোভাযাত্রা উদ্বোধন করবেন। শনিবার উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় দিবস পালন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া বলে বিশ্ববিদ্যালয় জনসংযোগ কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শোভাযাত্রায় অংশগ্রহণের সুবিধার্থে সোমবার সকাল নয়টায় রাজধানীর বঙ্গবাজার মোড় থেকে দুইটি বাস ক্যাম্পাসে আসবে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সবাইকে শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ছাড়া আর কোন কর্মসূচি নেওয়া হয়নি। এ ব্যাপারে দিবস পালন কমিটির আহ্বায়ক রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক শরীফ এনামুল কবীর বলেন, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতির লাঞ্ছিত হওয়ার ঘটনায় শিক্ষক সমিতির চলমান কর্মবিরতির কারণে প্রশাসন দিবসটি পালনে ব্যাপক কোনো কর্মসূচি গ্রহণ করতে পারেনি। গত বছরও জরুরি অবস্থার কারণে শোভাযাত্রার মধ্যেই দিবসটির কর্মসূচি সীমাবদ্ধ ছিল। ১৯৭০ সালে রাজধানী ঢাকা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে সাভারে প্রতিষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে চারটি অনুষদের অধীনে ২৬টি বিভাগ, তিনটি ইনস্টিটিউট ও একটি ভাষা শিক্ষা কেন্দ্র রয়েছে। দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় ৪০০ শিক্ষক, দুই হাজার কর্মকর্তা-কর্মচারী ও সাড়ে নয় হাজার শিক্ষার্থী রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য ছয়টি এবং ছাত্রীদের জন্য পাঁচটি হল আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১২ ঘ.