ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের পরীক্ষা আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হবে।
পরীক্ষার সময়সূচি সংশ্লিষ্ট কলেজগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে সোমবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd -এ বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/জেকে/২১৪৭ ঘ.
bdnews24