জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ২০০৫ সনের স্নাতকোত্তর শ্রেণীর তত্ত্বীয় কোর্সগুলোর স্থগিতকৃত পরীক্ষা আগামী ৩০ অক্টোবর থেকে শুরু হবে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ অক্টোবর নাট্য সমালোচনা ও গবেষণা পদ্ধতি, ৩ নভেম্বর নাটক রচনার ইতিহাস, বিভিন্ন মাধ্যমে নাট্য নির্দেশনা, ৬ নভেম্বর নাটক রচনার কৌশল, ৯ নভেম্বর অভিনয়কলার ইতিহাস, ১২ নভেম্বর অভিনয় কৌশল ও পদ্ধতি এবং ১৫ নভেম্বর নাট্য নির্দেশনার ইতিহাস কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএইচবি/২১৩২ ঘ.
bdnews24