২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি উত্তীর্ণদের জন্য ভার্সিটি অ্যাডমিশন ডট কম এর সেবা

২০০৮ সালে এইচএসসি উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সেবা চালু করেছে শিক্ষা বিষয়ক ওয়েবসাইট ভার্সিটি অ্যাডমিশন ডট কম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2008, 12:19 PM

Updated : 26 Aug 2022, 02:25 PM

ঢাকা, ২৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ২০০৮ সালে এইচএসসি উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সেবা চালু করেছে শিক্ষা বিষয়ক ওয়েবসাইট ভার্সিটি অ্যাডমিশন ডট কম। ওয়েবসাইটটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সব বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং-এ ভর্তির তথ্য পাওয়া যাচ্ছে এতে। এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিষয়ভিত্তিক ফরম সংগ্রহ, জমাদান ও ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচিও রয়েছে। এই সাইটটি মূলত উচ্চশিক্ষা, স্টুডেন্ট ভিসা ও স্কলারশিপ সংক্রান্ত। পোর্টালটির ঠিকানা: www.varsityadmission.com বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১৭৫৮ঘ.