২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৬ নভেম্বর শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৬ নভেম্বর শুরু হবে। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2008, 09:40 AM

Updated : 26 Aug 2022, 02:24 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৬ নভেম্বর শুরু হবে। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। ১৮ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত বিভাগীয় কার্যালয় থেকে ভর্তির আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। আবেদনের প্রাথমিক যোগ্যতা, বিস্তারিত সময়সূচি এবং ভর্তি ফরমের মূল্য নির্ধারণ করা হবে ঈদ-উল ফিতরের ছুটির পর ভর্তি কমিটির সভায়। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ শাফি সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি জানান, সকাল সাড়ে ১০টায় রাবির সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মামনুনুল কেরামতের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছরের মত এবারও বিভাগ ভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট বিভাগগুলো থেকে ভর্তি ফরম সংগ্রহ করে বিভাগেই জমা দিতে হবে। এছাড়া ভর্তি আবেদনপত্র সংগ্রহ করা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd থেকে। প্রতিদিন চারটি বিষয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারে রাবির সাতটি অনুষদের ৪৮টি বিভাগে তিন হাজার ২৮০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৩৩ ঘ.