২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম বিতরণ শুরু ২০ অক্টোবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষ শ্রেণীতে ভর্তির আবেদনপত্র বিতরণ শুরু হচ্ছে ২০ অক্টোবর থেকে। ভর্তি পরীক্ষা আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2008, 01:42 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষ শ্রেণীতে ভর্তির আবেদনপত্র বিতরণ শুরু হচ্ছে ২০ অক্টোবর থেকে। ভর্তি পরীক্ষা আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হবে। রোববার ডিনস কমিটির সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. আবু হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আবেদনপত্র বিতরণ ও জমাদান ২০ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত। তিনি আরো জানান, আবেদনপত্রের দাম গত বছরের চেয়ে ৫০ টাকা বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে। ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষা ১৪ নভেম্বর বিজ্ঞান অনুষদভুক্ত 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ নভেম্বর। বিভাগ পরিবর্তনের জন্য 'ঘ' ইউনিটের পরীক্ষা ২৮ নভেম্বর, এবং কলা অনুষদের 'খ' ইউনিটের পরীক্ষা ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ সব ইউনিটের ভর্তি ফরম সংশ্লিষ্ট ডিন অনুষাদে পাওয়া যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএইচবি/১৯৩৬ ঘ.