২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মচারিদের চাকরি স্থায়ী করার দাবি: রাবি উপাচার্য অবরুদ্ধ

চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারিরা বৃহস্পতিবার ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মামনুনুল কেরামতকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2008, 04:17 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারিরা বৃহস্পতিবার ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মামনুনুল কেরামতকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে। দুপর ১২টার দিকে কর্মচারিরা তার কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে বাইরে বিক্ষোভ প্রদর্শন করে। বিকেল ৫টার দিকে তিনি পুলিশ পাহারায় কার্যালয় ত্যাগ করেন। বেলা সাড়ে ১১টার দিকে শতাধিক কর্মচারি তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও প্রক্টরের সঙ্গে দেখা করেন। এ ব্যাপারে ছাত্র উপদেষ্টা ও প্রক্টর কর্মচারিদের কোন আশ্বাস না দেওয়ায় তারা দুপুর ১২টার দিকে প্রশাসন ভবনে উপাচার্যের সঙ্গে দেখা করেন। উপাচার্যও তাদের কোন আশ্বাস না দিলে কর্মচারিরা বাগবিতণ্ডার এক পর্যায়ে তার কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করতে থাকে। দুপুর ২টার দিকে উপাচার্য বের হতে চাইলে কর্মচারিরা মারমুিখ হয়ে ওঠেন। পরিস্থিতি মোকাবেলায় উপাচার্য বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র উপদেষ্টা, প্রক্টর ও প্রভাবশালী শিক্ষকদের তার দপ্তরে ডেকে সভা করেন। ইফতারের কারণে বিকেল ৫টার দিকে আন্দোলনরত বেশিরভাগ কর্মচারি চলে যাওয়ার পর পুলিশ পাহারায় তিনি কার্যালয় ত্যাগ করেন। পরে পুলিশ কর্মচারিদের প্রশাসন ভবন থেকে বের করে দেয়। কর্মচারিরা শনিবার ক্যাম্পাসে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন। কর্মচারিদের মধ্যে আমিনুল ইসলাম, আমিরুল হকসহ একাধিক কর্মচারি কর্মসূচির ব্যাপারটি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মামনুনুল কেরামত সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলেননি। প্রক্টর ড. এনামুল হক উপাচার্য অবরুদ্ধ হওয়ার বিষয়টি স্বীকার করলেও কর্মচারিদের চাকরি স্থায়ীকরণের ব্যাপারে কোন কথা বলেননি। ২০০৪ সালে চারদলীয় জোট সরকারের আমলে কোন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করেই দলীয় বিবেচনায় তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন ২৫৫টি স্থায়ী পদের বিপরীতে ৫৪৪ জনকে দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগ দেয়। এদের মধ্যে ২০০৬ থেকে ২০০৭ সালের ফেব্র"য়ারি পর্যন্ত তিন শতাধিক কর্মচারির নিয়োগ স্থায়ী করা হয়। অবশিষ্ট কর্মচারিরা তাদের চাকরি স্থায়ী করার দাবিতে আন্দোলন করছেন। তারা ক্যাম্পাসে '৫৪৪ সিরিজ' এর কর্মচারি নামে পরিচিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২১৫১ ঘ.